;

পাইথন নিয়ে যতকথা পার্ট ২

পাইথন ইন্সটলেশন
১. প্রথমে পাইথনের অফিশিয়াল ওয়েবসাইটে চলে যান (https://python.org)

২. পাইথনের লেটেস্ট ভার্সন ডাওনলোড করে নেন

৩. ডাওনলোড শেষ হইলে পাইথনের .exe ফাইলটি রান করান তারপর Add To Path সিলেক্ট করে নেন তারপর Install Now এ ক্লিক করেন

৪. এবার দেখতে পাবেন পাইথন ইন্সটলেশন শুরু হয়ে গেছে৪. এবার দেখতে পাবেন পাইথন ইন্সটলেশন শুরু হয়ে গেছে

৫. যখন পাইথন ইন্সটল হয়ে যাবে স্ক্রিনে Setup Was Successful উঠছে দেখতে পাবেন তারপর Close বাটনে ক্লিক করে দেন


Pycharm ইন্সটলেশন
১. প্রথমে Pycharm এর অফিশিয়াল ওয়েবসাইটে চলে যান (https://www.jetbrains.com/pycharm/download/)

২. Pycharm এর Professional বা Community এডিশনের লেটেস্ট ভার্সন ডাওনলোড করে নেন

৩. ডাওনলোড শেষ হইলে Pycharm এর Professional বা Community এর .exe ফাইলটি রান করাতে হবে তারপর Next বাটনে ক্লিক করেন

৪. Next বাটনে ক্লিক করেন

৫. সবগুলো অপশন সিলেক্ট করে নেন

৬. Jetbrains এই সিলেক্ট করে রাখেন এবং তারপর Next বাটনে ক্লিক করেন

৭. এবার দেখতে পাবেন Pycharm ইন্সটল শুরু হয়ে গেছে

৮. যখন Pycharm ইন্সটল হয়ে যাবে স্ক্রিনে Setup Was Successful উঠছে দেখতে পাবেন, তারপর Reboot Later সিলেক্ট করে নাও Finish বাটনে ক্লিক করেন

৯. কোনো সেটিং Import করার দরকার নাই

১০. Pycharm কে পাব্লিক ও প্রাইভেট নেটওয়ার্ক এ্যাক্সেস দিয়ে দেন

১১. একাউন্টে লগিন করেন (Professional Edition এর জন্যে)

১২. লাইসেন্স এ্যাক্টিভেট করে নেন'


Pip এর মাধ্যমে লাইব্রেরি ইন্সটল করা
১. Command Line থেকে আপনি পাইথন চালাতে পারবেন তা নিশ্চিত করুন। Pycharm এ গিয়ে টার্মিনালটি ওপেন করুন এবং তারপরে Command Line py –version লিখুন।

২. Command Line এ pip–version লিখুন। pip কাজ করছে কিনা তা দেখার জন্য।

৩. আমার এখন পান্ডাস (pandas) লাইব্রেরি ইনস্টল করা নেই, সুতরাং আমি যদি এখন এই কোডটি চালাই তবে এটি দেখতে এটির মতো হবে ( no module named 'pandas')

৪. আমি এখানে পান্ডাস (pandas) লাইব্রেরি ইনস্টল করছি। আমার এখানে লিখতে হবে { pip install pandas } আপনি যদি অন্য একটি লাইব্রেরি ইনস্টল করতে চান তবে আপনাকে এইভাবে লিখতে হবে { pip install < library name >}

৫. পান্ডাস (pandas) লাইব্রেরি ইন্সটল হয়ে গেছে

৬. কোডটি কাজ করতেছে


মোবাইলে পাইথন কোডিং
১. প্লে স্টোরে গিয়ে Pydroid 3 এ্যাপটি ডাওনলোড করে নিন এবং তারপর Open করে নিন

২. প্রথমবার Install করলে এমন কিছু সময় পাইথন ইন্সটল হবে

৩. এখানে print(“test”) লেখে রান করে দেখেন পাইথন কোড এখানে আসলেই কাজ করছে নাকি

৪. এখানে কোডটি রান হয়েছে এবং আউটপুট দিচ্ছে দেখা যাচ্ছে

৫. এখানে pip এর মাধ্যমে লাইব্রেরি ইন্সটল ও করা যাবে
৬. এভাবে লাইব্রেরির নাম লিখে Install বাটনে ক্লিক করলে লাইব্রেরি ইন্সটল করা যাবে