প্রথম প্রোগ্রাম
Pycharm করে নিন তারপর Python Console ওপেন করে নিন তারপর নিচের লাইনটি সেখানে লিখুন এবং এন্টার চাপুন
>>> print("Prayangshu Noob!!")
এর আউটপুট আসবে
Prayangshu Noob!!
ব্যাসিক অপারেশন
পাইথনে খুব সহজেই ম্যাথেম্যাটিক্যাল ক্যালকুলেশন করা যায়
Pycharm করে নিন তারপর Python Console ওপেন করে নিন তারপর নিচের লাইনটি সেখানে লিখুন এবং এন্টার চাপুন
এখানে নিচের মত ম্যাথেম্যাটিক্যাল কমান্ড লিখলেই সহজেই সেগুলোর আউটপুট পাওয়া যায়
>>> 1 + 2
এর আউটপুট আসবে
3
>>> 3-2
এর আউটপুট আসবে
1
এখানে গুন ভাগের কাজও এখানে সহজেই করা যায়
>>> 2*6
এর আউটপুট আসবে
12
সিংগেল / ব্যবহার করে ভাগ করলে আউটপুটে float টাইপের ডেসিম্যাল আসে
{ কোনো সংখ্যার মধ্যে একটি দশমিক চিহ্ন ব্যবহার করলেই সেটি Float টাইপের ডাটা হয়ে যায় }
>>> 12/6
এর আউটপুট আসবে
2.0
আপনি ব্রাকেট ব্যবহার করে নির্ধারণ করে দিতে পারবেন যে, কোনটুকুর অপারেশন আগে করা হবে।
>>> 10* (4- 2)
এর আউটপুট আসবে
20
পাইথনে কোনো সংখ্যাকে ০ দিয়ে ভাগ দিলে এরর আসবে
স্ট্রিং
পাইথনে অন্যতম গুরুত্বপূর্ণ ডেটা টাইপ হলো স্ট্রিং। কিছু ওয়ার্ডের সিকুয়েন্স কে স্ট্রিং বলা হয়। পাইথনে যে কোন বাক্যকেই স্ট্রিং হিসেবে ব্যবহার করা যায় সিঙ্গেল (' ') , ডাবল (" ") অথবা ট্রিপল (""" """) কোটেশন এর মাধ্যমে । Pycharm করে নিন তারপর Python Console ওপেন করে নিন তারপর নিচের লাইনটি সেখানে লিখুন এবং এন্টার চাপুন
>>> "Hello, World !"
'Hello, World !'
ডাবল কোটেশন দিয়ে নির্দেশ করা একটি স্ট্রিং এর মধ্যে ডাবল কোটেশন থাকতে পারে না। এতে এরর শো করবে । এক্ষেত্রে এরকম ক্যারেক্টার গুলোর সামনে একটি ব্যাকস্ল্যাস (\) চিহ্ন দিয়ে এস্কেপ করতে পারবেন।
>>> 'He\'s a very clever boy!'
এর আউটপুট আসবে
He\'s a very clever boy!
স্পেশাল ক্যারেক্টার এবং এস্কেইপ সিকুয়ন্স
\\ = একটা ব্যাকস্ল্যাশ
\' = সিঙ্গল কোট (')
\" = ডাবল কোট (")
\a = বেল
\b = ব্যাকস্পেইস
\f = ফর্মফিড
\n = লাইন ব্রেক
\N{name} = ইউনিকোড ক্যারেক্টার এর নাম
\r ASCII = ক্যারিজ রিটার্ন (ম্যাক ওস এক্স এ নিউ লাইন ক্যারেক্টার)
\t= ট্যাব
\uxxxx = ১৬ বিট হেক্সাডেসিম্যাল ভ্যালু সম্বলিত ইউনিকোড ক্যারেক্টার
\Uxxxxxxxx = ৩২ বিট হেক্সাডেসিম্যাল ভ্যালু বিশিষ্ট ইউনিকোড ক্যারেক্টার
\v = ভার্টিক্যাল ট্যাব
\ooo`ooo` = অক্টাল ভ্যালু বিশিষ্ট ক্যারেক্টার
\xhh`hh` = হেক্সাডেসিম্যাল ভ্যালুওয়ালা ক্যারেক্টার